© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছেলেদের সঠিকভাবে গড়ে তোলা হলেই মেয়েরা নিরাপদ থাকবে: শেফালি শাহ

শেয়ার করুন:
ছেলেদের সঠিকভাবে গড়ে তোলা হলেই মেয়েরা নিরাপদ থাকবে: শেফালি শাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৯ পিএম | ২০ মে, ২০২৬
সমাজে নারীর নিরাপত্তা ও সন্তানদের সঠিক মূল্যবোধে বড় করে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শেফালি শাহ।

সম্প্রতি লিলি সিং এর পডকাস্টে মাতৃত্ব, সন্তান প্রতিপালন এবং বর্তমান সময়ের তথাকথিত ‘আলফা মেল’ বিতর্ক নিয়ে কথা বলেন তিনি।

পরিচালক বিপুল অমৃতলাল শাহ ও শেফালি শাহ দম্পতির দুই ছেলে-আর্যমান শাহ ও মৌর্য শাহ। সন্তানদের মানবিক মূল্যবোধ শেখানোর বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেত্রী বলেন, ‘আমাদের ছেলেদের যদি সঠিকভাবে গড়ে তোলা হয়, তবেই আমাদের মেয়েরা নিরাপদ থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমি আমার ছেলেদের একটি সহজ বিষয় শেখানোর চেষ্টা করেছি। তুমি অন্যদের কাছ থেকে যেমন আচরণ আশা করো, ঠিক তেমন আচরণই অন্যদের সঙ্গে করো। বিষয়টি খুবই সহজ। এর বেশি কিছু নয়, কমও নয়। তুমি যদি নিজে কোনো খারাপ আচরণের শিকার হতে না চাও, তাহলে অন্য কারও সঙ্গেও তেমন আচরণ করা উচিত নয়।’



মাতৃত্ব ও সন্তান প্রতিপালনের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তার ভাষ্য, ‘আমি মা হিসেবে সফল হয়েছি কি না, সেটা হয়তো তখনই বুঝতে পারব, যখন ওদের বয়স ৩০ হবে। তারা এখন বড় হচ্ছে, নিজেদের দৃষ্টিভঙ্গি তৈরি করছে। এই বয়সে সন্তানরা সাধারণত বাবা-মায়ের সব কথা প্রশ্ন করতে চায়, দ্বিমত পোষণ করে। এটা বেড়ে ওঠারই অংশ।’

সন্তানদের আচরণের দায় নিয়ে তিনি বলেন, ‘তারা যদি কখনো খারাপ আচরণ করে, তার পুরো দায় আমি নিতে পারি না। একজন মানুষ হিসেবে তাদের নিজস্ব চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। তবে মা হিসেবে আমি আমার সাধ্যমতো সেরাটা দিয়ে তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, আমি অন্তত ভদ্র মানুষ হিসেবে তাদের বড় করতে পেরেছি।’

পিআর/টিএ
  

মন্তব্য করুন