© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেখ হাসিনা বিশ্বের শীর্ষ বয়স্ক ও প্রাজ্ঞ রাজনীতিবিদদের একজন : গোলাম মাওলা রনি

শেয়ার করুন:
শেখ হাসিনা বিশ্বের শীর্ষ বয়স্ক ও প্রাজ্ঞ রাজনীতিবিদদের একজন : গোলাম মাওলা রনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৩ পিএম | ২০ মে, ২০২৬
দীর্ঘ ২২ বছরের ক্ষমতার অভিজ্ঞতাসম্পন্ন ও প্রায় ৬ কোটি মানুষের রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রতিটি বক্তব্যই গুরুত্বের দাবি রাখে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের কারণে তার বক্তব্যকে ‘ছেলেখেলা’ হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি তিনতন্ত্রে প্রকাশিত এক ভিডিও বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেন, ‘শেখ হাসিনা এই মুহূর্তে পৃথিবীর অন্যতম শীর্ষ, বয়স্ক,  প্রাজ্ঞ রাজনীতিবিদ। বহু সফলতা এবং ব্যর্থতা তার জীবনে আছে। তিনি এই বয়সেও তিন-চার ঘণ্টা অনবরত বলেই যাচ্ছেন এবং শুনেও যাচ্ছেন-এটি চাট্টিখানি কথা নয়।

শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে রনি বলেন, ‘দ্বিতীয়ত শেখ হাসিনার যে অভিজ্ঞতা, সেটি ব্রিটিশ-ভারত থেকে তার অভিজ্ঞতা। পাকিস্তানে এটার পূর্ণতা। নিজের পরিবারে রাজনীতির হাতেখড়ি। সেটি কলেজ জীবনে এবং রাজপথে এমনভাবে সফলতা পেয়েছে, সে সফলতার কারণে তিনি টানা ১৭ বছর ক্ষমতায় ছিলেন। তার আগে ক্ষমতায় ছিলেন পাঁচ বছর। সব মিলিয়ে টানা ২২ বছর তিনি ক্ষমতায় ছিলেন।’

আওয়ামী লীগের সাংগঠনিক শক্তির কথা উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘১৯৮১ থেকে ২০২৬ সালের আজকের দিন পর্যন্ত আওয়ামী লীগের মতো বৃহত্তম রাজনৈতিক সংগঠন যেখানে প্রায় ৬ কোটির মতো মানুষ আওয়ামী লীগ করে, তাদের সভানেত্রী তিনি। তার কথা রাস্তায় মাইকে ডেকে ডেকে ওষুধবিক্রেতার মতো নয় বলেই আমি মনে করি। কাজেই তার কোনো কথাই ছেলেখেলা নয়।

বর্তমান সরকারকে লক্ষ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন, সেগুলো বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। তার বক্তব্য সরকার আমলে নেবে কি না, সেটি সরকারের বিষয়।’

কেএন/এসএন

মন্তব্য করুন