© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুশকি দূর করার ঘরোয়া উপায়

শেয়ার করুন:
খুশকি দূর করার ঘরোয়া উপায়
feature-desk
০৯:৫৫ এএম | ১৯ জুলাই, ২০২০

পার্টি বা কোনো অনুষ্ঠানে যাবেন বলে নিজের পছন্দের কালো শাড়িটা পরেছেন। বেরোনোর আগে আয়নার সামনে দাঁড়িয়ে চুল একবার ব্রাশ করে নিলেই রেডি! যেই না চিরুনি দিয়ে ব্রাশ শুরু করেছেন, অমনি পোশাকে, কাঁধে, ঘাড়ে সাদা-সাদা, গুঁড়ো-গুঁড়ো কীসব পরে সাজটাই মাটি করে দিলো! এই পরিস্থিতিতে লোকজনের সামনে যেতেও অস্বস্তি লাগছে। আর অস্বস্থি নয়, ঘরোয়া উপায়ে দূর করুণ আপনার মাথার খুশকি।

কেমন করে খুশকি দূর করবেন জেনে নিন

বাড়িতে ডাইনিং টেবিলে লবণের কৌটো সবারই থাকে। তবে বেশি ভালো হয় যদি ম্যাগনেসিয়ামপূর্ণ বেদনানাশক লবণ (এপসম সল্ট) ব্যবহার করা যায়। ৩ টেবিল-চামচ লবণ শুকনো অথবা সামান্য ভিজে স্ক্যাল্পে হাল্কা হাতে ঘষে নিন। ২-৩ মিনিট রেখে ভালো করে শ্যাম্পু করে নিন।

১/২ কাপ উষ্ণ গরম পানিতে ১/২ কাপ অ্যাপেল সিডার ভিনেগার বা সাধারণ ভিনেগার মিশিয়ে চুলে লাগিয়ে কিছুক্ষণ হাল্কা হাতে স্ক্যাল্প ম্যাসাজ করুন। এরপর ভালো করে পানি দিয়ে চুল ধুয়ে নিন। শ্যাম্পু করবেন না।

এক বাটি পানিতে ২ চা-চামচ মেথি মিশিয়ে সারারাত রেখে দিন। সকালে সেটা মিক্সারে পেস্ট করে স্কাল্পে লাগিয়ে রাখুন ৩০-৪৫ মিনিট। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

বেশ কয়েকটা নিমপাতা ৪-৫ গ্লাস পানিতে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে সেই পানি ছেকে তা দিয়ে চুল ধুয়ে নিন। চাইলে পাতা সমেত পানি নিয়ে পেস্ট করে মাস্কের মত স্ক্যাল্পে লাগিয়েও রাখতে পারেন। একঘণ্টা রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন