© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমাকে জেলে পাঠাতে চাইলে পাঠাতে পারেন: সালমান খান

শেয়ার করুন:
আমাকে জেলে পাঠাতে চাইলে পাঠাতে পারেন: সালমান খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৯ এএম | ২১ মে, ২০২৬
গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট ঘিরে তৈরি হয়েছিল জল্পনা। অনেকের মনেই প্রশ্ন উঠেছিল, হঠাৎ কী হয়েছে বলিউড অভিনেতা সালমান খানের? এবার হাসপাতাল থেকে বেরোনোর সময় ঘটে যাওয়া এক ঘটনায় নিজের ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা। ইতোমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন সালমান খান। সেই সময় তাকে ঘিরে ধরেন পাপারাৎজিরা। একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ এবং সিনেমা সংক্রান্ত নানা প্রশ্নে বিরক্ত হয়ে পড়েন অভিনেতা। কেন হাসপাতালে থেকে এভাবে তাকে অনুসরণ করা হচ্ছে, তা নিয়েই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে।
 


এরপর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সালমান লেখেন, “হাসপাতালে আমার কষ্টের মুহূর্তও উপভোগ করতে দেখলাম পাপারাৎজিদের। সেই সংবাদমাধ্যম, যাদের পাশে আমি সবসময় দাঁড়িয়েছি এবং সাহায্য করেছি, যাতে তারা নিজেদের কাজ চালিয়ে যেতে পারে।”
তিনি আরও লেখেন, “যদি কেউ আমার দুর্বলতা বা ক্ষতি থেকে উপার্জন করতে চায়, তাহলে আমি তা মেনে নেব না।' একই সাথে তিনি প্রশ্ন তোলেন, ছবি তোলা কি জীবনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ?
 
এখানেই থামেননি অভিনেতা। নিজের পোস্টে তিনি আরও বলেন, “আমি এখনও লড়াই করতে জানি। প্রয়োজন হলে শত মানুষকেও জবাব দিতে পারি। আপনার পরিবারের কেউ হাসপাতালে ভর্তি থাকলে কি তখনও এমন আচরণ করতেন? আমার বয়স এখন ষাট, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভুলিনি। আমাকে জেলে পাঠাতে চাইলে পাঠাতে পারেন।”

কেএন/এসএন

মন্তব্য করুন