© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ মন্ত্রণালয়ের

শেয়ার করুন:
হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ মন্ত্রণালয়ের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৬ এএম | ২১ মে, ২০২৬
হজযাত্রীদেরকে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ অনুরোধ জানানো হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ হতে হজযাত্রীদের নিরাপত্তায় বেশকিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। ছায়ায় বিশ্রাম নেওয়া এবং চলাচলের ক্ষেত্রে পরিবহন ব্যবহার করার জন্য হজযাত্রীদেরকে পরামর্শ দেওয়া হয়েছে।

হাঁটাচলার সময় ছাতা বা মাথা ঢাকার ব্যবস্থা রাখা ও ছায়াযুক্ত পথ ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া, নিয়মিত পানি পান করার অনুরোধ করা হয়েছে।

স্বাচ্ছন্দ্যময় ইবাদত- বন্দেগির লক্ষ্যে হজযাত্রীদেরকে সুরক্ষা ছাড়া দীর্ঘ সময় রোদে থাকা এবং অতিরিক্ত গরমের সময় সরাসরি রোদে হাঁটা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, এবছর হজযাত্রীদের সচেতনতায় সৌদি সরকারের সাথে যৌথভাবে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে ধর্ম মন্ত্রণালয়। প্রায় প্রতিদিনই মন্ত্রণালয়ের ফেসবুক পেজে নতুন নতুন সচেতনতামূলক কনটেন্ট আপলোড করা হচ্ছে এবং তা হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে শেয়ার করা হচ্ছে।

এমআই/এসএন  

মন্তব্য করুন