© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিএএ পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
সিএএ পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৩ পিএম | ২১ মে, ২০২৬
নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) ভারতের পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২১ মে) শিশু রামিসা হত্যাকাণ্ড ও সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সাংবাকিদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে, এতে যারা নির্বাচিত হয়েছেন তাদের ইশতেহার অনুযায়ী তারা কথা বলতে পারেন। এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।

পশ্চিমবঙ্গের পুশব্যাক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয়ের মাধ্যমে বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেই রাজ্যে বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) কার্যকরের প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে বিজেপি।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টে গণঅভ্যুত্থানের পর আওয়াম লীগ সরকারের পতনের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছেন। তাকে ফেরত চায় সরকার এবং সেটা আইনিভাবে চায়। পররাষ্ট্র মন্ত্রণালয় আবেদনও করেছে, আমরা চাই তিনি মামলা ফেস করুক।

এদিকে দেশটির গণমাধ্যমে ‘আনন্দবাজার পত্রিকা’ বলছে, বুধবার (২১ মে) রাজ্যের সচিবালয় ও প্রধান প্রশাসনিক দফতর নবান্নতে মন্ত্রিসভার সঙ্গে বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন, যারা সিএএ অন্তর্ভুক্ত নন, তাদের গ্রেফতার করে সরাসরি তুলে দেওয়া হবে সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে।

এসকে/টিকে

মন্তব্য করুন