© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদের ছুটির ২ দিন আগে সীমিত প‌রিস‌রে ব্যাংক খোলা থাকবে

শেয়ার করুন:
ঈদের ছুটির ২ দিন আগে সীমিত প‌রিস‌রে ব্যাংক খোলা থাকবে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৭ পিএম | ২১ মে, ২০২৬
ঈদের ছুটির আগে ২৫ ও ২৬ মে শিল্পসংশ্লিষ্ট এলাকায় সীমিত প‌রিস‌রে ব্যাংক খোলা থাকবে। এই দুদিন বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (ব্যাচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের (আরটিজিএস) কার্যক্রম নতুন সময়সূচিতে পরিচালিত হবে।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ২৫ ও ২৬ মে সরকারি ছুটির দিন নতুন সময়সূচি অনুযায়ী বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের কার্যক্রম পরিচালিত হবে।

২৫ ও ২৬ মে বিএসিএইচের মাধ্যমে হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য সকাল সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এগুলো দুপুর সাড়ে ১২টার মধ্যে নিষ্পত্তি হবে। আর রেগুলার ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হবে দুপুর ১টার মধ্যে।
 
তবে ঈদের আগে এই দিনগুলোতে বিইএফটিএনের তিনটি সেশন আগের সময় সূচি অনুযায়ী চলবে। এ ছাড়া ২৫ ও ২৬ মে তাৎক্ষণিক অর্থ পরিশোধ নিষ্পত্তির করতে বাংলাদেশ রিয়েল টাইম সেটেলমেন্টের (আরটিজিএস) গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত। আর গ্রাহকরা আরটিজিএসের মাধ্যমে আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তফসিলি ব্যাংক ও বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরআই/টিকে

মন্তব্য করুন