নিলামের মাধ্যমে ১০ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
০৭:০৩ পিএম | ২১ মে, ২০২৬
নিলামের মাধ্যমে আরও ১০০ মিলিয়ন বা ১০ কোটি মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১০ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।
আর চলতি মে মাসে মোট ৫৬ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছে।
এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৬২৩ কোটি ৮৫ লাখ বা ৬.২৩ বিলিয়ন ডলার।
এসকে/টিকে