রামিসা ঘটনার বিচারে ‘আল্লাহর আইন’ চান আজহারি
ছবি: সংগৃহীত
০৮:৫১ পিএম | ২১ মে, ২০২৬
দেশজুড়ে আলোচিত রামিসা হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ ঘটনাকে শুধু আইন ভঙ্গ নয়, বরং মানবতার নির্মম হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন।
ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারি লিখেছেন, ‘কিছু অপরাধ শুধু আইন ভঙ্গ করে না, মানবতাকেও নিষ্ঠুরভাবে হত্যা করে। একটি কন্যাশিশুর নির্মম বিদায় আজ পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে!’
তিনি আরো বলেন, ‘যার বিচার শুধু আইনের নয়, গোটা মানবতার দাবি। ভবিষ্যতের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এই নির্মমতার দ্রুত বিচার ও কঠোরতম শাস্তি এখন সময়েরও দাবি।’
পোস্টের শেষাংশে আলোচিত এই ইসলামী বক্তা মন্তব্য করেন, ‘কেবলমাত্র আল্লাহর আইনই পারে এসব বর্বরতা নির্মূল করতে।’
এসকে/টিকে