© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রামিসা হত্যার বিচার হলে জনগণের আস্থা ফিরবে: সেলিমা রহমান

শেয়ার করুন:
রামিসা হত্যার বিচার হলে জনগণের আস্থা ফিরবে: সেলিমা রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৩ পিএম | ২২ মে, ২০২৬
রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সি শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার বিচার সম্পন্ন হলে বিচারবিভাগের প্রতি দেশের মানুষের আস্থা ফিরবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

শুক্রবার (২২ মে) সকালে রামিসার স্বজনদের সঙ্গে দেখা করেন তিনি।
 
এ সময় তিনি বলেন, সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। সামাজিক আন্দোলনের মাধ্যেমে এসব অপরাধ রুখে দিতে হবে।
 
সেলিমা রহমান আরও বলেন, সরকার দায়িত্ব নিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে রামিসা হত্যার বিচার হবে। এরমধ্য দিয়ে বিচারবিভাগের প্রতি দেশের মানুষের আস্থা ফিরবে।
 
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়। প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে সোহেল রানা।

কেএন/এসএন

মন্তব্য করুন