ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৭ কিলোমিটার জুড়ে গাড়ির ধীরগতি
ছবি: সংগৃহীত
১২:৩৪ পিএম | ২২ মে, ২০২৬
যমুনা সেতুর উপর একাধিক গাড়ির দুর্ঘটনা ও অতিরক্তি যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ৭ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের ফলে গাড়ির ধীরগতি লক্ষ্য করা গেছে। ফলে ঘরমুখো মানুষের দুর্ভোগ বেড়েছে।
শুক্রবার (২২ মে) ভোররাত থেকে যমুনা সেতুর পূর্বপ্রান্ত টু সল্লা পর্যন্ত যানবাহনের ধীরগতি লক্ষ্য করা যায়।
এ বিষয়ে যমুনা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, শুক্রবার ভোররাতে সেতুর উপর দুটি গাড়ির দুর্ঘটনা ঘটে। তা উদ্ধার করার সময় সেতু থেকে ঢাকামুখী লেনে গাড়ির সারির সৃষ্টি হয়। পরে আবার সকাল সাড়ে সাতটা নাগাদ সেতুর উপরে আরেকটি দুর্ঘটনা ঘটলে সেটি সরাতে সময় লাগে। এতে মহাসড়কের সল্লা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
এসকে/এসএন