© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোলেইমানি হত্যাকাণ্ড : ইরানে মার্কিন গুপ্তচরের মৃতুদণ্ড কার্যকর

শেয়ার করুন:
সোলেইমানি হত্যাকাণ্ড : ইরানে মার্কিন গুপ্তচরের মৃতুদণ্ড কার্যকর
international-desk
০২:৪৫ পিএম | ২০ জুলাই, ২০২০

মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মাহমুদ মুসাভি মাজদ নামের ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের সিআইএ ও ইসায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানানো হয়েছে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, মাহমুদ মুসাভি ইরানের রেভল্যুশনারি গার্ডস এবং কুদস শাখায় নিয়োজিত ছিলেন। এই কুদস ফোর্সের প্রধান ছিলেন কাসেম সোলেইমানি। মাহমুদ মুসাভির বিরুদ্ধে কুদস ফোর্সের গোপন ও স্পর্শকাতর খবর সিআইএ ও মোসাদকে সরবরাহের অভিযোগ প্রমাণিত হয়েছে।

এর আগে, গত মাসে সোলেইমানির অবস্থান সম্পর্কে সিআইএ ও মোসাদকে তথ্য দেয়ায় মুসাভিকে মৃত্যুদণ্ড দেন ইরানের একটি আদালত।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন জেনারেল কাসেম সোলেইমানি, ইরাকের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হাশদ আল-শাবির উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ আরও পাঁচজন।

নির্মম এই হত্যাকাণ্ডের জেরে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা শুরু হয়। দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির হত্যার প্রতিশোধ নিতে ইরাকে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। যদিও তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন