© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে: জামায়াত

শেয়ার করুন:
স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে: জামায়াত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৪ পিএম | ২২ মে, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’কে মধ্যযুগীয় বলার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ মূলত রসূল (সা.) এর বিচারব্যবস্থাকেই অবজ্ঞা করেছেন। একই সঙ্গে মন্ত্রীর এ মন্তব্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে বলে উল্লেখ করেন তিনি।

শুক্রবার (২২ মে) দেওয়া এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার এসব উল্লেখ করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের মুসলিম জনগোষ্ঠী মনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্য রসূল (সা.)-এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি দলের নীতিনির্ধারকরা প্রায়ই ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরিয়াবিরোধী কোনো আইন প্রণয়ন না করার’ মৌখিক অঙ্গীকার ব্যক্ত করেন। অথচ বাস্তবে ইসলামী শরীয়া আইনকে ‘মধ্যযুগীয়’ বলে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে তাদের আদর্শিক দেউলিয়াত্ব, সস্তা রাজনৈতিক অবস্থান এবং দ্বিচারিতার বহিঃপ্রকাশ ঘটেছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। নাগরিক সমাজের অনেকেই মনে করেন, এ বক্তব্যের মাধ্যমে ইসলামী শরীয়া আইনের প্রতি অবমাননা প্রদর্শন করা হয়েছে। অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই অবমাননাকর মন্তব্য প্রত্যাহারের দাবি জানাই।

এসকে/এসএন

মন্তব্য করুন