© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাভারে মাদক কারবারিদের হামলায় দুই সংবাদকর্মী আহত

শেয়ার করুন:
সাভারে মাদক কারবারিদের হামলায় দুই সংবাদকর্মী আহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৯ পিএম | ২২ মে, ২০২৬
সাভারের আইচা নোয়াদ্দায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত হয়েছেন দেশ টিভির স্টাফ রিপোর্টার তাইফুর রহমান তুহিন। এ সময় প্রতিষ্ঠানটির ক্যামেরাপার্সন মনিরুল হক কাইয়ুমও আহত হন।

শুক্রবার (২২ মে) দুপুরে মাদক নিয়ে এসাইনমেন্টে সাভারে গেলে এ হামলা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তুহিন ও কাইয়ুমকে উদ্ধার করে।

এ সময় মাদক কারবারিরা ক্যামেরা ও গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। এ ঘটনায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

ক্র্যাব নেতৃবৃন্দ হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি করেন।

ক্র্যাব নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা আরো জোরদারের দাবি জানান।

এবি/টিএ


মন্তব্য করুন