© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিতের সাথে ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ

শেয়ার করুন:
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিতের সাথে ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৯ পিএম | ২২ মে, ২০২৬
সুইজারল্যান্ডের জেনেভায় চলমান ৭৯তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি (World Health Assembly)-র সাইডলাইনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ও ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সদ্দিকিন (Budi Gunadi Sadikin) সাক্ষাৎ করেছেন।

আলোচনায় দুই দেশের স্বাস্থ্য খাতের পারস্পরিক উন্নয়ন, চিকিৎসা প্রযুক্তির আদান-প্রদান এবং ভবিষ্যৎ জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় যৌথ সহযোগিতার বিভিন্ন দিক গুরুত্ব পায়।

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চিকিৎসা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়নে আগামীতে আরও বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

টিকে/

মন্তব্য করুন