© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মামলা না নেওয়ায় থানার সামনে বসে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

শেয়ার করুন:
মামলা না নেওয়ায় থানার সামনে বসে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৫ পিএম | ২২ মে, ২০২৬
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা না নেয়ায় অবস্থান কর্মসূচি পালন করছে দলটির নেতাকর্মীরা।

শুক্রবার সন্ধ্যায় সদর থানার সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করে। নেতাকর্মীদের অভিযোগ, থানায় মামলা জমা দিলেও নানা অজুহাতে পুলিশ মামলা নিচ্ছে না। এমনকি থানার বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়েছে। 

মামলা না গ্রহণ করা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে বলে জানান নেতাকর্মীরা। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিকেল থেকে আমরা থানায় এসেছি। আমরা মামলা জমা দিয়েছি। কিন্তু পুলিশ এখন পর্যন্ত আমাদের মামলা নিচ্ছে না। আমরা মামলা না নেয়া পর্যন্ত এখান থেকে উঠব না।’

দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে জুম্মার নামাজ শেষে বাইরে বের হলে তার ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন।

আরআই/টিকে

মন্তব্য করুন