© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি শুরু শনিবার

শেয়ার করুন:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি শুরু শনিবার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৭ পিএম | ২২ মে, ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহার ছুটি শনিবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে।

শুক্রবার (২২ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া গণমাধ্যমকে জানান, শনিবার ২৩ মে থেকে ৬ জুন শনিবার পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

প্রাথমিক ছাড়া দেশের স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার (২৪ মে) থেকে আনুষ্ঠানিক ছুটি শুরু হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় বৃহস্পতিবারই ছিল ছুটির আগে শেষ ক্লাস। ফলে কার্যত শুক্রবার থেকেই ছুটি বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান।

ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোতে ২৪ মে থেকে শুরু হয়ে ছুটি চলবে আগামী ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এই স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হবে ৭ জুন (রবিবার)।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও কলেজে নির্ধারিত ছুটি থাকলেও সাপ্তাহিক ছুটিসহ শিক্ষার্থীরা মোট ১৬ দিনের ছুটি পাচ্ছে।

এবি/টিএ

মন্তব্য করুন