© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশালে মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১০ কর্মী আটক

শেয়ার করুন:
বরিশালে মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১০ কর্মী আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৯ পিএম | ২২ মে, ২০২৬
বরিশালে ঝটিকা মিছিলের প্রস্তুতি চলাকালে পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার সকাল ৭টার দিকে নগরের বিএম কলেজ সংলগ্ন মধু মিয়ার গলিতে এ অভিযান অভিযান চালানো হয়।

ফলে মিছিলের উদ্যোগ ভণ্ডুল হয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলো- আমিনুল ইসলাম ইমরান (২৭), মো. রাতুল খান (২০), মো. জাকারিয়া মীর (২২), মো. ইমন ভূইয়া (২১), মো. ইব্রাহিম (২১), মো. রিয়াদ খান (১৯), মো. তানভীর ইসলাম (২০), মো. রায়হান (২১), মো. মোরছালিন (২১) এবং মো. রবিউল ইসলাম (২৬)। এই ১০ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৫০ জনকে আসামি করে এস.আই ইশতিয়াক আল মামুন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার ১০ জনকে আাদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সরকারবিরোধী তৎপরতায় একদল যুবক জড়ো হয়েছে এমন তথ্যের ভিত্তিতে তারা অভিযানে যান। মধু মিয়ার গলিতে একটি ভবনের দোতলায় জড়ো হওয়া ১০ যুবককে গ্রেপ্তার করা হয়। বেস্ট লাক নামক একটি আইটি প্রতিষ্ঠানে তারা জড়ো হয়েছিল।

বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক গোলাম মো. নাসিম জানান, শুক্রবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন করে তাদের অবহিত করা হয় যে, মধু মিয়ার গলির ‘বেস্ট লাক’ আইটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে আওয়ামী লীগের সমর্থকরা জড়ো হয়েছে।

এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঝটিকা মিছিল করার জন্য সেখানে কর্মী-সমর্থকরা জড়ো হয়েছিল।

ঘটনার সত্যতা স্বীকার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম বলেন, ‘আটককৃতরা জড়ো হয়ে মিছিলের চেষ্টা করছিল। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’ 

টিকে/

মন্তব্য করুন