© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘরেও মাস্ক বাধ্যতামূলক!

শেয়ার করুন:
ঘরেও মাস্ক বাধ্যতামূলক!
international-desk
০৯:২৪ পিএম | ২০ জুলাই, ২০২০

এবার নিজ ঘরেও পরতে হবে মাস্ক। এমন ডিক্রি জারি করল ফ্রান্স ও হংকং। যাতে বলা হয় গৃহে অন্য সদস্যদের সঙ্গে কথা-বার্তা ও সাক্ষাতে অবশ্যই ব্যবহার করতে হবে মাস্ক।

এর আগে শুধুমাত্র ঘরের বাইরে জনসমাগমে মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। ফ্রান্সে সোমবার থেকে কার্যকর হয় এ সিদ্ধান্তটি। আর নীতিমালা ভঙ্গ করলে গুণতে হবে ১৫৪ ডলার বা ১৩৫ ইউরো। গত মাসে লকডাউন শিথিলের পর থেকে গণপরিবহন, জনসমাবেশ ও কর্মক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করে ফ্রান্স। ইউরোপের অন্যতম কোভিড রেড জোন ফ্রান্স। করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশটিতে মৃত্যুবরণ করেছে ৩০ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছে দু’লাখেরও বেশি। ইউরোপের অন্যান্য দেশ সার্বিয়া, আলবেনিয়া, মন্টিনিগ্রোতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

রোববার একদিনে ১শরও বেশি কোভিড-১৯ রোগী শনাক্তের পর মাস্কের ওপর জোর দেয় হংকং। দেশটির প্রধান নির্বাহী ক্যারি লাম বলেন, ঘরের বাইরে প্রত্যেককে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। তিনি জানান, কয়েকদিনের মধ্যেই নিজ ঘরেও অন্য সদস্যদের সামনে মাস্ক পরতে হবে। এছাড়া ওয়ার্ক ফ্রম হোম এবং অনলাইনে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় দেশটি।

এছাড়া অস্ট্রেলিয়ার ম্যালবোর্নেও জনসমাগম স্থানে ফেস মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। বহুদিন মাস্ক পরার বিপক্ষে থাকলেও সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাস্ক ব্যবহার করতে দেখা যায়।

 

টাইমস/একে/টিএইচ

মন্তব্য করুন