© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা পৌঁছায়নি যেসব দেশে...

শেয়ার করুন:
করোনা পৌঁছায়নি যেসব দেশে...
international-desk
১০:৪৯ পিএম | ২০ জুলাই, ২০২০

করোনাভাইরাস মোকাবিলায় যখন হিমশিম খাচ্ছে বাংলাদেশসহ প্রায় পুরোবিশ্ব। ঠিক তখনও কিছু অঞ্চল আর দেশ রয়েছে করোনামুক্ত। যেখানে এখনও লাগেনি অদৃশ্য এ প্রাণঘাতী ভাইরাসের কোপ।

এর মধ্যে রয়েছে মধ্য-এশিয়ার দেশ তুর্কমেনিস্তান। মজার বিষয় হচ্ছে এ তালিকায় আছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়াও। দেশটির সরকারি তথ্য অনুযায়ী সেখানে এখনও কেউ আক্রান্ত হয়নি কোভিড-১৯ এ। এছাড়া অন্যদেশগুলো হল কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, নাউরু, পালাউ, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা, টুভ্যালু, ভানুয়াতু ও মাইক্রেনেশিয়া অঞ্চল। এ দেশগুলোর বেশিরভাগই ওশেনিয়া মহাদেশ অঞ্চলের।

এছাড়া এখনও বহুদেশ আছে যেখানে করোনাভাইরাস পৌঁছালেও মৃত্যুহার শূন্য। দেশগুলো হল উগান্ডা, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, ইরিত্রিয়া, ভুটান, ফিজি, লাওস, ডোমিনিকা, গ্রেনাডাসহ আরও বেশকিছু দেশ। এ তালিকায় বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভুটানও রয়েছে। এদিকে, ওয়েস্টার্ন সাহারায় ১০ জন আক্রান্ত হলেও মারা মৃত্যু হয়েছে মাত্র একজনের।

গেল বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে পাদুভাব শুরু হয় নভেল করোনাভাইরাসের। পরে যা ছড়িয়ে পড়ে প্রায় সারাবিশ্বে। এখন পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে এই প্রাণঘাতী ভাইরাস। আক্রান্ত হয়েছে প্রায় ১ কোটি ৪৫ লাখ মানুষ। মারা গেছেন ৬ লাখেরও বেশি মানুষ। মৃত্যু ও আক্রান্তের হারে এখন পর্যন্ত সবথেকে এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র।

 

টাইমস/একে/টিএইচ

মন্তব্য করুন