© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাউফলে ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রদল নেতার পদত্যাগ

শেয়ার করুন:
বাউফলে ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রদল নেতার পদত্যাগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৩ এএম | ২৩ মে, ২০২৬
পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামীম হোসাইন পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২১ মে) রাতে শামিম তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

শামিম হোসাইন লিখেছেন- ‘আমি মো. শামিম হোসাইন, বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদ থেকে নিজ ইচ্ছায় এই দুটি সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করিলাম।’

তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন- এমন প্রশ্নে শামিম হোসাইন বললেন, ‘আমি কী কারণে পদত্যাগ করেছি সেটি আমার ব্যক্তিগত বিষয়। তাই এ বিষয়ে বিস্তারিত বলতে চাচ্ছি না।

আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছি। অফিসিয়ালভাবে পদত্যাগের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, বিষয়টি আমি সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি। এ বিষয়ে অফিসিয়ালভাবে এখনো কিছু জানায়নি শামিম হোসাইন। সবার ব্যক্তিস্বাধীনতা আছে। কেউ যদি স্বেচ্ছায় পদত্যাগ করে, এখানে কিছু বলার নেই। তার জন্য শুভকামনা রইল।

আইকে/টিএ

মন্তব্য করুন