জামালপুরে পানিতে ডুবে প্রাণ গেল ২ জনের
ছবি: সংগৃহীত
০৫:০৮ এএম | ২৩ মে, ২০২৬
জামালপুরের মাদারগঞ্জে পানিতে ডুবে দুই শিশু'র মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে ভাই বোন নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় লিজা আক্তার (১০)। লিজা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
তিনি উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকার রবিউল ইসলাম উরফে অবিজলের মেয়ে। অপরদিকে মহিষবাথান গ্রামে দুপুর ২টায় ঘ ১ নং চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকার জুরসেদ মিয়ার ৩ বছর বয়সী ছেলে ইয়াসিন পানিতে ডুবে মারা যায়।
স্থানীয়রা জানিয়েছেন, মহিষবাথান এলাকার রবিউল ইসলাম উরফে অবিজল তার এক ছেলে (১২) ও এক মেয়ে লিজা (১০) কে নিয়ে বাড়ীর পশ্চিম পাশে ঝাড়কাটা নদে গোসল করতে গিয়ে দুপুরে নিখোঁজ হয় লিজা আক্তার (১০)। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে এবং প্রায় আধা ঘণ্টা পর অর্থাৎ বেলা পৌনে ৩ টায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
একই উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় ৩ বছর বয়সী শিশু ইয়াসিন (৩) বেলা আড়াই ঘটিকায় নিজ বাড়ীর আঙ্গিনায় খেলছিল। দাদী বারান্দায় চাউল ঝারতে ছিলেন এমতাবস্থায় খেলতে খেলতে বাড়ীর নিচেই ডোবায় গড়ে পড়ে গিয়ে ডুবে মারা যায় শিশু ইয়াসিন। তার মৃত্যু নিশ্চিত করে তেঘরিয়া বাজারে একজন পল্লী চিকিৎসক।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন সিদ্দিকুর রহমান বলেন, আমরা সংবাদ পেয়ে দ্রুত সময়ের মধ্যে গিয়ে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই লিজা আক্তারকে উদ্ধার কাজ সম্পন্ন করি। পরে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উভয় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।
এমআর/টিকে