কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবের ঝুঁকি 'অতি উচ্চ' পর্যায়ে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ছবি: সংগৃহীত
০৮:৫৩ এএম | ২৩ মে, ২০২৬
আফ্রিকার দেশ কঙ্গোতে ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবের ঝুঁকি 'উচ্চ' থেকে বেড়ে 'অতি উচ্চ' পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার (২২ মে) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডব্লিউএইচও মহাপরিচালক।
বিবিসি শনিবার (২৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, নতুন মূল্যায়নে জাতীয় পর্যায়ে 'অত্যন্ত উচ্চ' মাত্রায় সংক্রমণের ঝুঁকি রয়েছে। আর আঞ্চলিক পর্যায়ে 'উচ্চ' এবং বৈশ্বিক পর্যায়ে 'নিম্ন' মাত্রার ঝুঁকি রয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়েছে উগান্ডায়ও। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮২ জনের মাঝে ইবোলা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে সাতজন মারা গেছেন। এছাড়া প্রায় ৭৫০টি সন্দেহভাজন সংক্রমণ এবং ১৭৭টি সন্দেহভাজন মৃত্যুর ঘটনাও রয়েছে।
এবারের ইবোলা সংক্রমণটি 'বুন্ডিবুগিও' ভাইরাসজনিত, যার বিরুদ্ধে এখনো অনুমোদিত কোনো ওষুধ বা টিকা নেই বলেও জানান ডব্লিউএইচও মহাপরিচালক।
কেএন/টিএ