© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের সঙ্গে বৈঠকের কথা স্বীকার ট্রাম্পের বিশেষ দূত কুশনারের

শেয়ার করুন:
ইরানের সঙ্গে বৈঠকের কথা স্বীকার ট্রাম্পের বিশেষ দূত কুশনারের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২০ এএম | ২৬ নভেম্বর, ২০২৬
ইরানকে ঘিরে পরিস্থিতিতে সামরিক পদক্ষেপসহ সব ধরনের বিকল্প খোলা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করার কথাও স্বীকার করেছেন ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার। তিনি জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অধীনে কাজ করে ইরান সংকটের একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা করছেন।

‘এমডি মিটস’ পডকাস্টে ম্যাথিয়াস ডফনারের সঙ্গে আলাপকালে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আরও সামরিক পদক্ষেপ নিতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে কুশনার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সব সময় তার সামনে সব বিকল্প খোলা রাখেন।’

কুশনার বলেন, ইরান পরিস্থিতি নিয়ে ট্রাম্প অত্যন্ত মনোযোগী। সংকট মোকাবিলায় তিনি একটি বিশেষ দলও গঠন করেছেন।

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থনে ইউরোপীয় দেশগুলো যথেষ্ট ভূমিকা রাখছে কি না, জানতে চাইলে কুশনার বলেন, ‘ইউরোপীয়রা যুক্তরাষ্ট্রের কাছে অনেক কিছু প্রত্যাশা করে।’ তবে ইরান পরিস্থিতিতে ইউরোপের প্রতিক্রিয়া তাকে সন্তুষ্ট করতে পারেনি বলেও জানান তিনি।

আলাপকালে ইরানি প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার বৈঠকের বিষয়টিও প্রকাশ করেন কুশনার। তিনি বলেন, ‘আমরা ইরানিদের সঙ্গে কয়েকবার বৈঠক করেছি।’

কুশনার আরও জানান, যুদ্ধ শুরুর পর থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অধীনে কাজ করছেন তিনি। ট্রাম্পের লক্ষ্য অর্জনে সহায়তা করাই ছিল তাদের এই উদ্যোগের উদ্দেশ্য।

সূত্র : আলজাজিরা

কেএন/

মন্তব্য করুন