ফেরিতে বাস ওঠানামা নিয়ে বিআইডব্লিউটিসির জরুরি নির্দেশনা
ছবি: সংগৃহীত
১১:১৪ পিএম | ২৪ মে, ২০২৬
ফেরিতে বাস ওঠানামার আগে অবশ্যই শতভাগ যাত্রীকে বাস থেকে নেমে যেতে হবে। এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
রোববার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, বিভিন্ন গন্তব্যের যাত্রী ও যানবাহন চালকদের জানানো যাচ্ছে, ফেরিঘাটে বাস পৌঁছানোর পর যাত্রীরা অবশ্যই বাস থেকে নেমে ফেরিতে উঠবেন। একইভাবে, ঘাটে পৌঁছানোর পর ফেরি থেকে গাড়ি নামানোর পর যাত্রীরা বাসে উঠবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পন্টুন ও ফেরির কিনারায় যাত্রীদের কেউই দাঁড়াতে বা বসতে পারবেন না।
প্রয়োজনে বিআইডব্লিউটিসির কন্ট্রোল রুম (০১৪০৪ ৪৪৩ ৭০৭, ০১৮১৮ ৪৯৪ ৩৫০ অথবা ০২২৩৩৬২৭৭৯) বরাবর যোগাযোগ করতে বলা হয়েছে।
এসকে/টিকে