© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাল টাকা তৈরির সরঞ্জামসহ মিরপুরে গ্রেপ্তার ১

শেয়ার করুন:
জাল টাকা তৈরির সরঞ্জামসহ মিরপুরে গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৪ এএম | ২৫ মে, ২০২৬
রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে জাল টাকা তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

শনিবার (২৩ মে) দিবাগত রাতে মিরপুর মডেল থানাধীন বারেক মোল্লা এলাকায় অভিযান পরিচালনা করে মো. জিসান আলম (১৯) নামে ওই কারবারিকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) এন এম নাসিরুদ্দিন জানান, গ্রেপ্তারকালে জিসানের কাছ থেকে ৯০ হাজার ১০০ টাকার জালনোট এবং জাল নোট তৈরির সরঞ্জাম, একটি সিপিইউ, একটি মনিটর ও একটি পেনড্রাইভ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জালনোটের মধ্যে ৫০টি এক হাজার টাকার, ৫৭টি পাঁচশত টাকা, ৩৬টি দুইশত টাকার, ৪৪টি একশত টাকার মোট ৯০ হাজার একশত টাকার নোট রয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরআই/টিকে

মন্তব্য করুন