© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ১

শেয়ার করুন:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫১ এএম | ২৫ মে, ২০২৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এছাড়া একটি প্রাইভেটকারের তিন যাত্রী আহত হয়েছেন।

রোববার (২৪ মে) দিবাগত মধ্যরাতে দোগাছি ও সমষপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাত ২টার দিকে দোগাছি সেনা ক্যাম্পের সামনে দুটি মালবোঝাই ট্রাকের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

এ সময় এক ট্রাকচালক গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত চালকের নাম মো. হোসেন (৩৫)। তিনি চুয়াডাঙ্গার বেলগাছি মুসলিম পাড়ার বাসিন্দা।

অন্যদিকে, রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের সমষপুর যাত্রী ছাউনির সামনে মাওয়াগামী লেনে বাস-প্রাইভেট কার-বাসের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেট কারের তিন যাত্রী আহত হন। আহতরা হলেন, বগুড়ার মোহাম্মদ তৌফিক সিদ্দিক, ফরিদপুরের সিনতিয়া এবং সিরাজগঞ্জের হামিদা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের উভয় স্থানে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোররাত থেকে কয়েক ঘণ্টা যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

বর্তমানে নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। পৃথক ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমআর/টিএ  

মন্তব্য করুন