সিরাজগঞ্জে গৃহবধূ হত্যায় চার ভাইয়ের মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জে গৃহবধূ সুমি রানী রায় হত্যা মামলায় স্বামী ও তার তিন ভাইয়ের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে ২০ বছর আগের এ মামলাটির রায় ঘোষণা করেন সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মো. নাজির।
দণ্ডিতরা হলেন- শহরের মুজিব সড়কের শীলা জুয়েলার্সের মালিক সতীশ চন্দ্র রায়ের ছেলে শ্রী সুবীর কুমার রায়, তার ভাই ডা. সুশীল কুমার রায়, সুনীল কুমার রায় ও মনোরঞ্জন কুমার রায়। আসামিরা পলাতক রয়েছেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক তাদের এক লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজজীবী শেখ আব্দুল হামিদ লাভলু জানান।
জানা গেছে, ১৯৯৯ টাঙ্গাইল শহরের গতিনাথ বিশ্বাসের মেয়ের সঙ্গে সিরাজগঞ্জের পৌর এলাকার মুজিব সড়কের শিলা জুয়েলারের মালিক সুবির কুমারের বিয়ে হয়।
বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে সুমি রানী রায়কে নির্যাতন করতেন স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন।
২০০১ সালে ১২ জানুয়ারি যৌতুকের জন্য গৃহবধূ সুমি রানী রায়কে পিটিয়ে হত্যা করা হয়।
এরপর দিন সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হলো।
টাইমস/এক্স