© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে আরও এক ট্রেনের ইঞ্জিন বিকল

শেয়ার করুন:
ময়মনসিংহে আরও এক ট্রেনের ইঞ্জিন বিকল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪০ পিএম | ২৫ মে, ২০২৬
ময়মনসিংহ-ঢাকা রেলপথে আরও এক ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মে) দুপুর সোয়া ১১ টার দিকে জামালপুরগামী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ধরণের ঘটনায় যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার বেলা সোয়া ১১ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। রেলপথে ত্রিশালের ফাতেমানগর স্টেশন এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে, সকাল সাড়ে ৯ টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও উপজেলার হাতীখলা নামক স্থানে হঠাৎ ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং ইঞ্জিনটি বিকল হয়ে যায়। পরে ট্রেনটির চালক, পরিচালক, রেলওয়ে কর্মীরা চেষ্টা করে ইঞ্জিনটি সচল করে। পরে সকাল সোয়া ১০ টার দিকে ট্রেনটি মশাখালী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল।

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন সুপার আবদুল্লাহ আল হারুন বলেন, ফাতেমানগর স্টেশনে বিকল হওয়া ট্রেনটি উদ্ধারে রিলিফ ইঞ্জিন পাঠানো হয়েছে।

এমআর/টিকে 

মন্তব্য করুন