© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছুটির দিনে ৩ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি, একজন ওএসডি

শেয়ার করুন:
ছুটির দিনে ৩ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি, একজন ওএসডি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫০ পিএম | ২৫ মে, ২০২৬
ঈদুল আজহার সরকারি ছুটির দিনে মন্ত্রণালয় ও বিভাগ মিলে তিনজন নতুন সচিব দিয়েছে সরকার। তিন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়েছে। এছাড়া একজন সচিবকে ওএসডি করা হয়েছে।

সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মিজ ফারাহ শাম্মীকে পদন্নোতি দিয়ে মন্ত্রী পরিষদ বিভাগের (সসমন্বয় ও সংস্কার) সচিব করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান খানকে পদোন্নতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির উদ-দৌলাকে পদোন্নতি দিয়ে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ( সচিব) করা হয়েছে।

এ ছাড়া অপর এক প্রজ্ঞাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনকে ওএসডি করা হয়েছে (জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত)।

এমআই/টিএ


মন্তব্য করুন