© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান

শেয়ার করুন:
বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৭ পিএম | ২৫ মে, ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে পদোন্নতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (২৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গত ১৭ এপ্রিল রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। তার বয়স হয়েছিল ৫৮ বছর। সদ্য প্রয়াত এই সচিবের মৃত্যুর এক মাস পর ঈদের আগেই বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিলো সরকার।

এসকে/টিকে

মন্তব্য করুন