ডিজিটাল স্ক্রিনে লঞ্চ ভাড়ার তালিকা না থাকলে ব্যবস্থা: নৌ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
১২:৪১ এএম | ২৬ মে, ২০২৬
নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, যে সকল লঞ্চ মালিক ডিজিটাল স্ক্রিনে এখনও ভাড়ার তালিকা দেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সোমবার (২৫) সন্ধ্যায় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, চাঁদপুরে ঝড়ের কবলে পড়ে লঞ্চের যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। কয়েকজন যাত্রী আহত হয়েছেন। লঞ্চের পন্টুনসহ ক্ষয়ক্ষতি নিরসনে ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ন্যূনতম কোনো অব্যবস্থাপনা কোথাও দেখা যায়, তাহলে ওই বিভাগের সংশ্লিষ্ট সবাইকে এর দায়ভার নিতে হবে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে নদী পথে ঈদযাত্রা।
এসকে/টিকে