আইসিটি বিভাগের নতুন ভারপ্রাপ্ত সচিব মামুনুর রশীদ
ছবি: সংগৃহীত
০২:১৫ এএম | ২৬ মে, ২০২৬
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুনুর রশীদ ভূঞা।
অন্যদিকে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (২৫ মে) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. মামুনুর রশীদ ভূঞা আইসিটি বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এসকে/টিএ