© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নৌ হুঁশিয়ারি সংকেত

শেয়ার করুন:
বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নৌ হুঁশিয়ারি সংকেত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৪ এএম | ২৬ মে, ২০২৬
দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় দেশের ছয়টি অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

মঙ্গলবার (২৬ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক-এর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দেশের এই ছয়টি অঞ্চল ছাড়া অন্যান্য অঞ্চলের উপর দিয়েও পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার শঙ্কায় অন্যান্য এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

টিজে/টিকে

মন্তব্য করুন