© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিক্ষোভ ও রাজনৈতিক সংকটনিজ বেতন অর্ধেক করার ঘোষণা বলিভিয়ার প্রেসিডেন্টের

শেয়ার করুন:
নিজ বেতন অর্ধেক করার ঘোষণা বলিভিয়ার প্রেসিডেন্টের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১০ পিএম | ২৬ মে, ২০২৬
বিক্ষোভ ও অবরোধের মুখে নিজের বেতন অর্ধেক করার ঘোষণা দিয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। সোমবার (২৫ মে) দেশটির সাংবিধানিক রাজধানী সুক্রেতে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি এ কথা বলেন। খবর আল-জাজিরার।

প্রেসিডেন্ট রদ্রিগো জানান, তিনি এবং তার মন্ত্রিসভার সদস্যরা নিজেদের বেতন অর্ধেক কমাবেন। দেশজুড়ে চলমান রাজনৈতিক সংকট, বিক্ষোভ ও সড়ক অবরোধের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে তার পদত্যাগের দাবিও উঠেছে।

এদিকে, বলিভিয়ায় বর্তমানে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে। বিক্ষোভের কারণে লা পাজ ও এল আল্টো শহরে সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটে বাজার, হাসপাতাল ও পেট্রোল স্টেশনগুলো চাপে রয়েছে।

বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট পাজের কেন্দ্র ডানপন্থী সরকারের কাছে ব্যয়সংকোচন নীতি প্রত্যাহার এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সমস্যার সমাধান দাবি করছে। তাদের দাবি মধ্যে রয়েছে মজুরি বৃদ্ধি এবং জ্বালানি ভর্তুকি পুনর্বহাল, যা ২০০৬ সালের দামে জ্বালানি বজায় রাখতে সহায়তা করা।

সমালোচকদের অভিযোগ, প্রেসিডেন্ট বড় ব্যবসায়ী ও অভিজাত শ্রেণির পক্ষ নিয়ে দেশ পরিচালনা করছেন। বিশেষ করে মন্ত্রিসভায় কোনো আদিবাসী বা শ্রমজীবী শ্রেণির প্রতিনিধি না রাখায় এই সমালোচনা আরও জোরদার হয়েছে যা আগের সরকারের তুলনায় ভিন্ন।

তবে সরকারি অর্থনীতি স্থিতিশীল রাখতে ব্যয় সংকোচন ও জ্বালানি ভর্তুকি কমানো জরুরি বলে দাবি করেছেন প্রেসিডেন্ট পাজ।

টিজে/টিকে

মন্তব্য করুন