কুয়েতে নতুন করে ড্রোন হামলা চালাল ইরান
ছবি: সংগৃহীত
০৮:৩০ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬
কুয়েতে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ইরান থেকে একাধিক ড্রোন ছোড়া হয়েছে। আর এই ড্রোনগুলো দিয়ে একটি গুরত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করা হয়েছিল। তবে সেই গুরুত্বপূর্ণ স্থাপনাটি কী তা জানায়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ড্রোন হামলায় চারজন আহত হয়েছেন উল্লেখ করে কুয়েত বলেছে, আহতদের মধ্যে একজন কুয়েতি, দুজন ইতালিয়ান এবং একজন পাকিস্তানি আছেন। তারা প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষে আহত হয়েছেন বলে জানিয়ে দেশটি বলেছে, প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কুয়েতে ইরানের হামলার প্রায় একই সময়ে সৌদি আরবের উপকূলীয় অঞ্চল জিজানে হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর কুয়েতে ইরান ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালায়।
এরমধ্যে একটি ড্রোন হামলায় কুয়েতে ছয় মার্কিন সেনা প্রাণ হারান। এছাড়া ভুলক্রমে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমানও দেশটির সেনারা ভূপাতিত করেছিল।
উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে কুয়েত ছোট একটি দেশ। তবে তাদের এখানে যুক্তরাষ্ট্রের সেনাদের ব্যাপক উপস্থিতি আছে। ইরান মার্কিনিদের সেসব সামরিক স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করেই মূলত হামলা চালিয়েছে।
এরআগে গত সপ্তাহে বাহরাইনে একাধিকবার হামলা ড্রোন হামলা চালায় ইরান। এরমধ্যে সর্বশেষ হামলায় একটি তেল ডিপোতে ভয়াবহ আগুন লাগে।
সূত্র: আলজাজিরা
এমআর/