© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত

শেয়ার করুন:
রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৪ পিএম | ২৬ মে, ২০২৬
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল ৩ দশমিক ৪।

মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ৪১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ভালুকা। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪। এটি স্বল্পমাত্রার ভূমিকম্প।এতে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।’

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য মতে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এমআর/টিকে  

মন্তব্য করুন