পশু কেনা-বেচার পর নিরাপদে ফেরার ব্যবস্থা রয়েছে: প্রতিমন্ত্রী শাহে আলম
ছবি: সংগৃহীত
১২:৩৬ পিএম | ২৬ মে, ২০২৬
কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো অনিয়ম বরদাশত করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৬ মে) গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, পশুর হাটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। ক্রেতা-বিক্রেতারা যাতে নিরাপদে পশু কিনে ফিরতে পারেন, সে জন্যও ব্যবস্থা রয়েছে। কেউ কোনো সহায়তা চাইলে পুলিশ প্রস্তুত রয়েছে।
এ সময় হাটে ক্রেতা-বিক্রেতাদের সহায়তার আশ্বাস দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। হাটে বিক্রেতা ও ক্রেতাদের নিরাপত্তা ও সহযোগিতায় প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। কোথাও কোনো চাঁদাবাজির সুযোগ নেই। এ ধরনের কোনো ঘটনা জানতে পারলে দ্রুত প্রশাসনকে জানানোরও অনুরোধ করেন তিনি।
আইনশৃঙ্খলা বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, আমরা জননিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। যেকোনো অনিয়ম কঠোরভাবে মোকাবিলা করা হবে। যেকোনো সহযোগিতায় পুলিশকে জানানোর অনুরোধ জানান তিনি।
টিজে/টিকে