© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'হামলার জবাব ইরান দেবে আরও কঠিনভাবে'

শেয়ার করুন:
'হামলার জবাব ইরান দেবে আরও কঠিনভাবে'

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪২ পিএম | ২৬ মে, ২০২৬
ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব হবে আগের চেয়ে অনেক বেশি কঠোর ও ধ্বংসাত্মক। এমনকি সেই পালটা আঘাতের বিস্তৃতি আঞ্চলিক সীমানাও ছাড়িয়ে যাবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের সামরিক বাহিনী।

দেশটির সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবুলফজল শেকারচি এই সতর্কবার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানান, যদি নতুন করে আবার কোনো যুদ্ধের সূত্রপাত হয়, তবে ইরানের হামলা কেবল নিজ অঞ্চলের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না; বরং তা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি তীব্র, ভারী ও সহিংস হবে।

সূত্র: আলজাজিরা

টিজে/টিকে

মন্তব্য করুন