সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত
০৮:০৩ পিএম | ২৬ মে, ২০২৬
সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন সিআরবিসি এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তিনি বলেন, সলঙ্গা থানাধীন ঢাকা-রাজশাহী মহাসড়কে বাস ও সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মরদেহগুলো হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ নিয়ে গেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন দেশের একটি গণমাধ্যমকে বলেন, আমরা মরদেহগুলো উদ্ধার করে থানায় এনেছি। এখনও পরিচয় শনাক্ত করা যায়নি। তবে, তারা সকলেই পুরুষ।
কেএন/টিকে