© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনসিপির সাথে জোট করার জন্য নাসির উদ্দিন পাটোয়ারী আমার পা ধরতে বাকি রেখেছিলো : রাশেদ খান

শেয়ার করুন:
এনসিপির সাথে জোট করার জন্য নাসির উদ্দিন পাটোয়ারী  আমার পা ধরতে বাকি রেখেছিলো : রাশেদ খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৭ পিএম | ২৬ মে, ২০২৬
দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে বিএনপি নেতা রাশেদ খানের বক্তব্যকে কেন্দ্র করে। এনসিপির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। রাশেদ খান দাবি করেন, এনসিপির সঙ্গে জোট করার জন্য নাসির উদ্দিন পাটোয়ারী একসময় তার কাছে বারবার যোগাযোগ করেছিলেন। এমনকি এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের শীর্ষ নেতাদের উপস্থিতিতেও সে ধরনের ঘটনা ঘটেছিল বলে দাবি করেন তিনি।

আজ মঙ্গলবার (২৬ মে) রাশেদ খান তার ফেসবুক পোস্টে এসব কথা তুলে ধরেন। 

রাশেদ খানের ফেসবুক পোস্টটি বাংলাদেশ টাইমস এর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলোঃ

এনসিপির সাথে জোট করার জন্য নাসির উদ্দিন পাটোয়ারী আমার পা ধরতে বাকি রেখেছিলো।

এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের শীর্ষ নেতাদের উপস্থিতিতেই সে এমন করেছিলো! অথচ এই রাজনৈতিক ইতর আমাকে নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন করে বাজে কথা বললো! জামায়াতে ইসলামী বিরুদ্ধে এমন কোন কথা নাই যে বলে নাই, পরবর্তীতে জামায়াতের কাছে এনসিপি ১০০ কোটি টাকায় বিক্রি হয়েছে।

আমি জানতাম আদর্শচ্যুত বামশিবির নাসিরউদ্দিন পাটোয়ারী জামায়াতের কাছেই বিক্রি হবে, এজন্য আমি তাদের ফাঁদে পা দিই নি।

গণঅধিকার পরিষদ ২০২২ সাল থেকে বিএনপির সাথে জোটে ছিলো। আমি এমন কোন দলে যাই নি, যে দল জামায়াতের মত স্বাধীনতা সার্বভৌমত্ব ও মানচিত্রের জন্য হুমকি। আর এই কথা তো জামায়াতকে নিয়ে রাজনৈতিক টাউট এই পাটোয়ারীই বলেছে।

পাটোয়ারী শিবির, বাম,এবি পার্টি করেছে। এখন এনসিপি করছে। তার আশপাশের লোকজনই আমাকে বলেছে, নাসিরউদ্দিন গাজা ইয়াবা সব খায়। ওর চোখমুখই তার তো প্রমাণ, ওর শরীর নিকোটিনে ভরা। ওর এখন থেকে রূপায়নে বসেই গাঁজা টানতে হবে। গাঁজা খেয়ে বাইরে গিয়ে আবোলতাবোল বললেই পাবলিকের ডিমের উপর দিতে যেতে হবে। গালিগালাজ ও বেয়াদবি করা যদি ওর স্বাধীনতা হয়, তবে প্রতিবাদে ডিম মারাও সংক্ষুব্ধদের স্বাধীনতা।

টিকে/

মন্তব্য করুন