কলকাতা বিমানবন্দরে লিফট ছিঁড়ে আহত ৪
ছবি: সংগৃহীত
১১:১৭ পিএম | ২৬ মে, ২০২৬
কলকাতা বিমানবন্দরে একটি লিফট ছিঁড়ে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন দুর্ঘটনায় ৪ জন কর্মী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) বিমানবন্দর সূত্রে জানা যায়, দুপুর ১টায় ৩৪ নম্বর লিফটে এই দুর্ঘটনা ঘটেছে। এই লিফটি রক্ষণাবেক্ষণের জন্য বেশ কয়েকদিন ধরেই বন্ধ করা ছিল বলে জানা গিয়েছে।
আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্র: এবিপি
এমআই/টিএ