সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
০৯:০৬ এএম | ২৭ মে, ২০২৬
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় শহরের সার্কিট হাউস এলাকায় এই জামাতের আয়োজন করা হয়।
এতে স্থানীয় শতাধিক নারী-পুরুষ মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী।
নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জানা গেছে, গত প্রায় ১৫ বছর ধরে স্থানীয় একটি অংশ সৌদি আরবের সময়সূচি অনুসরণ করে আগাম ঈদ উদযাপন করে আসছেন।
টিজে/টিকে