© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিউ ইয়র্কের মেয়র মামদানির বাসভবনের সামনে বিক্ষোভ ইহুদি কমিউনিটির

শেয়ার করুন:
নিউ ইয়র্কের মেয়র মামদানির বাসভবনের সামনে বিক্ষোভ ইহুদি কমিউনিটির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪১ পিএম | ২৭ মে, ২০২৬
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেছে ইহুদি কমিউনিটি। বুধবার (২৭ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। 

ম্যানহাটনে আয়োজিত এ বিক্ষোভে আয়োজকদের হাতে ছিল ‘রিমুভ মামদানি’ লেখা প্ল্যাকার্ড। এছাড়া তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা বহন করেন। অনেকের গায়ে ছিল ‘মেক লাভ, নট ইনতিফাদা’ লেখা স্টিকার।

বিক্ষোভের আয়োজন করে ইহুদিবিদ্বেষবিরোধী সংগঠন ‘এন্ড জিউ হেট্রেড’। আয়োজকদের দাবি, পুরো কর্মসূচিতে প্রায় এক হাজার মানুষ অংশ নিয়েছেন।

মেয়র হিসেবে জোহরান মামদানি দায়িত্ব নেওয়ার পর তার সরকারি বাসভবনের সামনে এটিই ইহুদি সম্প্রদায়ের প্রথম বড় ধরনের বিক্ষোভ।

কেএন/টিকে

মন্তব্য করুন