© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক ধসে নিহত ১, নিখোঁজ ৯

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক ধসে নিহত ১, নিখোঁজ ৯

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৫ পিএম | ২৭ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি কাগজ ও প্যাকেজিং কারখানায় বড় একটি রাসায়নিক ট্যাংক ফেটে পড়ে অন্তত একজন নিহত। নয়জন আহত ও আরও নয়জন নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে কাউলিটজ কাউন্টির লংভিউয়ের নিপ্পন ডাইনাওয়েভ প্যাকেজিং কোম্পানিতে ঘটনাটি ঘটে।

দমকল কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ট্যাংকটিতে শোধনের জন্য রাসায়নিক পদা র্থ রাখা ছিল আর সেগুলোর মধ্যে কিছু বিপজ্জনক উপাদা নও ছিল। লংভিউ দমকল বিভাগ জানিয়েছে, ট্যাংকটিতে কাগজ তৈরির প্রক্রিয়ায় ব্য বহার করা রাসায়নিক মিশ্রণ ‘হোয়াইট লিকার’ ছিল। এটি কাগজের মণ্ড তৈরিতে ব্যবহৃত সোডিয়াম হাইড্রোক্সাইড ও সোডিয়াম সালফাইডের একটি রাসায়নিক দ্রবণ।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আশপাশের এলাকাগুলোর জন্য কোনো ঝুঁকি তৈরি হয়নি। তবে লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

কাউলিটজ টু ফায়ার এন্ড রেসক্যু প্রধান স্কট গোল্ডস্টেইন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে অন্তত নয়জন শ্রমিক ও এক দমকল কর্মীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কতোজনের মৃত্যু হয়েছে তা ‘নির্ধারিত হয়নি’।

গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় আরেকটি রাসায়নিক ট্যাংক অতিরিক্ত গ রম হয়ে বিস্ফোরিত হওয়ার উপক্রম হয়েছিল। কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বিস্ফোরণের ঝুঁকি দূ র না হওয়া পর্যন্ত আশপাশের হাজার হাজার বাসিন্দা কে সরিয়ে নেওয়া হয়।

এর আগে এপ্রিলে ও য়েস্ট ভার্জিনিয়ার একটি প্রকল্প থেকে নাইট্রিক এসিড ও আরেকটি রাসায়নিক উপাদা ন লিক করে দুইজনের মৃত্যু হয় ও আরও বহু মানুষ অসুস্থ হয়ে পড়ে।

টিজে/টিকে  

মন্তব্য করুন