© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১০ ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান

শেয়ার করুন:
১০ ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫২ পিএম | ২৭ মে, ২০২৬
দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর অবশেষে ইরানে প্রায় ১০ মাস ধরে আটকে থাকা ১০ ভারতীয় নাবিককে মুক্তি দেওয়া হয়েছে। ভারতের নৌপরিবহন কর্তৃপক্ষ (ডিরেক্টরেট জেনারেল অব শিপিং) এই তথ্য নিশ্চিত করেছে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ভারতের নৌপরিবহন অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, গত বছরের (২০২৫ সালের) জুলাই মাসে ইরানের জাস্ক বন্দরের কাছাকাছি এলাকা থেকে 'এমভি হারবার ফিনিক্স' নামের একটি তেলবাহী ট্যাংকার আটক করে ইরানি কর্তৃপক্ষ। এরপর জাহাজটিতে থাকা ক্রু সদস্যদের গ্রেপ্তার ও কারারুদ্ধ করা হয়েছিল।

সংস্থাটি আরও জানিয়েছে, দীর্ঘ প্রচেষ্টার পর মুক্ত হওয়া নাবিকদের বর্তমানে নিরাপদে রাখা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের ভারতে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে জাহাজটি ঠিক কী কারণে আটক করা হয়েছিল বা ক্রুদের কেন গ্রেপ্তার করা হয়েছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। বিভিন্ন শিপ ট্র্যাকিং সাইটের তথ্য অনুযায়ী, এমভি হারবার ফিনিক্স পালাউয়ের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার।

কেএন/টিকে

মন্তব্য করুন