হজের দিন সূর্য ও কাবার বিরল দৃশ্য
ছবি: সংগৃহীত
০১:৩৫ পিএম | ২৭ মে, ২০২৬
সৌদি আরবের মক্কার আকাশে হজের দিন এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার দেখা মিলেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টা ১৮ মিনিটে সূর্য সরাসরি পবিত্র কাবার ওপর অবস্থান নেয়। এ ঘটনাকে কেবলার দিক নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়।
জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালক ইঞ্জিনিয়ার মাজেদ আবু জাহরা জানান, এ সময় সূর্য কাবার ঠিক ওপর প্রায় লম্বাভাবে অবস্থান করে। তখন সূর্যর উচ্চতা ছিল ৮৯ দশমিক ৯৪ ডিগ্রি, যা পূর্ণ লম্ব অবস্থান থেকে ০ দশমিক ০৬ ডিগ্রি কম।
তিনি বলেন, এই মুহূর্তে খাড়া বস্তুর ছায়া প্রায় মিলিয়ে যায়। তাই বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা সূর্যের অবস্থান দেখে সহজেই কেবলার দিক নির্ণয় করতে পারেন।
বিশেষজ্ঞরা জানান, সূর্যের আপাত গতিপথের কারণে প্রতিবছর দুইবার এ ঘটনা ঘটে। জ্যোতির্বিজ্ঞানের পাশাপাশি কেবলা নির্ধারণ ও মসজিদের দিক নির্ণয়ে দীর্ঘদিন ধরে এ পদ্ধতি ব্যবহার হয়ে আসছে।
টিজে/টিকে