© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদ উপলক্ষে 'হাওয়াই মিঠাই' ব্যান্ডের নতুন গান, 'কেন হারিয়ে গেলে'!

শেয়ার করুন:
ঈদ উপলক্ষে 'হাওয়াই মিঠাই' ব্যান্ডের নতুন গান, 'কেন হারিয়ে গেলে'!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৯ পিএম | ২৭ মে, ২০২৬
ঈদ উপলক্ষে ব্যান্ডদল 'হাওয়াই মিঠাই' নতুন গান প্রকাশ করেছে ! 'কেন হারিয়ে গেলে' শিরোনামে গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছে শান্ত! ইতিপূর্বে হাওয়াই মিঠাই ব্যান্ডের আরো ৩ টি গান রিলিজ হয়েছিলো, কথা হারিয়ে গেছে, দূর থেকে দূরে, কোনো কষ্ট নেই!  

ব্যান্ডের ম্যানেজার তুষার নিশ্চিত করেন ঈদের পর তাদের আরো ২ টি নতুন গান আসতে যাচ্ছে! তিনি বলেন, ঈদে আমরা একসময় নতুন ক্যাসেট বের হবার অপেক্ষায় থাকতাম। এখন সেই যুগ নেই তবুও আমরা সেই সময়ের আমেজে নতুন গান রিলিজ করেছি নিজেরদের ভালো লাগা থেকে! 



গানগুলো তাদের ইউটিউব চ্যানেল (Hawai Mithai Band) সহ স্পটিফাই, এপল মিউজিক, ফেসবুক ইত্যাদি সব ধরণের অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। 

এছাড়াও তাদের প্রথম গান "দূর থেকে দূরে" রিলিজ হয় ১১ই জুলাই, ২০২৪। প্রথম গানের সাফল্যের পর ২১ নভেম্বর ২০২৪ এ তাদের দ্বিতীয় গান "কথা হারিয়ে গেছে" প্রকাশিত হয়।

'হাওয়াই মিঠাই' ব্যান্ডটি ২০১৮ সাল থেকে নিয়মিত লাইভ পারফরম্যান্স করে আসছে। তাদের গানে ৯০ দশকের স্বর্ণালী যুগের প্রাণবন্ত ছোঁয়া পাওয়া যায়। তারা মূলত বাংলাদেশি রক, ফোক ফিউশন ও ক্ল্যাসিক্যাল ধারার গান করে থাকে। 

মন্তব্য করুন