ঈদুল আজহা সকলের জীবনকে করে তুলুক আনন্দময় : মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
০৮:৫৬ পিএম | ২৭ মে, ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক বাণীতেএক বাণীতে তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈ দুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আমি সকলের অবিরাম সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।
তিনি আরও বলেন, ঈদুল আজহা মুসলমানদের অন্যতম ধর্মীয় উ ৎসব এবং এর মূল শিক্ষা ত্যাগ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা জানিয়ে বলেন, ঈ দুল আজহা সকলের জীবনকে আনন্দময় করে তুলুক।
এবি/টিএ