© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বৈষম্য দূর করে সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই: মির্জা ফখরুল

শেয়ার করুন:
বৈষম্য দূর করে সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৭ পিএম | ২৮ মে, ২০২৬
এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের যারা দুস্থ, দরিদ্র ও বৈষম্যের শিকার, তাদের বৈষম্য দূর করে আমরা একটি সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে এসব কথা বলেন তিনি।

কোরবানিকে আত্মত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা উল্লেখ করে তিনি বলেন, এটি কোনো হত্যা নয় বরং মানুষের ভেতরের কলুষতা দূর করার একটি প্রতীকী শিক্ষা।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উদ্ধৃতি টেনে তিনি বলেন, ‘ওরে হত্যা নয় আজ, সত্যাগ্রহ’ শক্তির উদ্বোধন।

ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন মাওলানা মো. খলিলুর রহমান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ইসরাফিল শাহিন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

কেএন/এসএন

মন্তব্য করুন